ব্যাংক ছুটির তালিকা ২০২৬ । আজ ও আগামীকাল কি ব্যাংক খোলা থাকবে?
বাংলাদেশের ব্যাংক সার্ভিস গ্রহণের জন্য আমাদেরকে নিকটস্থ ব্যাংকে যেতে হয়। "আজ বা আগামীকাল ব্যাংক খোলা থাকবে কিনা" যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সঠিক সময় ও দিনে ব্যাংকে যেতে পারবো। অনেকে রয়েছেন যারা ব্যাংক কবে খোলা ও বন্ধ থাকে সেটি জানেনা।
যদি আপনি ব্যাংক খোলা ও বন্ধের দিনের নাম না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কারণ এই আর্টিকেলে আমি আপনাদেরকে ২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা দিবো। আপনারা ব্যাংক খোলা ও বন্ধের তালিকা 2026 জানার মাধ্যমে আজ বা আগামীকাল ব্যাংক খোলা থাকবে কিনা জানতে পারবেন-
ব্যাংক কবে বন্ধ ও খোলা থাকে জানার সুবিধাঃ
যারা নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে তাদের জন্য ব্যাংক কবে বন্ধ খোলা থাকে সেটি জানা অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত ব্যাংক কবে খোলা ও বন্ধ থাকে জানলে যেসব সুবিধা পাওয়া যায় তা হচ্ছে-
- সঠিক সময়ে কাজ করাঃ ব্যাংক কবে বন্ধ ও খোলা থাকবে সেটি আগে থেকেই যদি আপনার জানা থাকে তাহলে আপনি পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে গিয়ে সময়মতো আপনার কাজ করতে পারবেন।
- সময় বাঁচানোঃ আগে থেকেই যদি আপনি জানেন ব্যাংক কবে খোলা ও বন্ধ থাকবে তাহলে ব্যাংকিং সম্পর্কিত সকল কাজ ব্যাংক যখন খোলা থাকবে তখন করতে পারবেন। এতে আপনার সময় বাজবে এবং হয়রানির শিকার হতে হবে না।
- ছুটির দিনঃ সাধারণত ব্যাংকগুলো সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। আপনি যদি আগে থেকেই ব্যাংক ছুটির দিনগুলো জানেন তাহলে আপনার ব্যাংক সম্পর্কিত সকল কাজ সময় অনুযায়ী হবে।
- বিকল্প ব্যবস্থা নেওয়াঃ জরুরী প্রয়োজনে যদি আপনাকে কখনো লেনদেন করতে হয় তাহলে ব্যাংক বন্ধ থাকলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটি করতে পারবেন।
- সেবা পাওয়াঃ কিছু ব্যাংক রয়েছে যেগুলো নির্দিষ্ট দিনে অল্প সময়ের জন্য খোলা থাকে। আপনি যদি এই সময় জানেন তাহলে সেই সময় অনুযায়ী সেবা নিতে পারবেন।
আরো জানুনঃ স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, সুবিধা ও অসুবিধা.
ব্যাংক কবে বন্ধ থাকে - ব্যাংক বন্ধের দিনের নামঃ
সাধারণত বাংলাদেশের সকল ব্যাংক সপ্তাহে দুইদিন শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। কারণ এই দুইদিন সরকারি ছুটি। এছাড়াও সকল সরকারি ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে। তবে বৃহস্পতিবার ব্যাংক এর কার্য দিবস কম থাকে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার ব্যাংক কম সময় খোলা থাকে। যদি আপনারা বৃহস্পতিবার ব্যাংক থেকে সার্ভিস গ্রহণ করতে চান তাহলে সকাল দশটার মধ্যেই ব্যাংকে চলে যাবেন। তবে ভালো হয় রবি থেকে বুধবারের মধ্যেই ব্যাংকে গিয়ে নিজের প্রয়োজনীয় কাজ সেরে নেয়া।
২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকাঃ
বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশের সকল তফসিলি ব্যাংকের জন্য ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সাধারণ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) এবং বিভিন্ন জাতীয়, রাষ্ট্রীয়, ধর্মীয় ও বিশেষ দিবস মিলিয়ে ২০২৬ সালে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকার এবং সাধারণ গ্রাহকদের সুবিধার্থে ২০২৬ সালের ব্যাংক ছুটির পূর্ণাঙ্গ তালিকা নিচে তুলে ধরা হলো।
| ছুটির বিবরণ | তারিখ ও দিন | পরিমাণ |
|---|---|---|
| পবিত্র শবে বরাত | ৪ ফেব্রুয়ারি, বুধবার | ১ দিন |
| শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি, শনিবার | ১ দিন |
| পবিত্র শবে কদর | ১৭ মার্চ, মঙ্গলবার | ১ দিন |
| জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর | ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ (বৃহস্পতিবার থেকে সোমবার) | ৫ দিন |
| স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ, বৃহস্পতিবার | ১ দিন |
| চৈত্র সংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) | ১৩ এপ্রিল, সোমবার | ১ দিন |
| বাংলা নববর্ষ (১৪৩৩) | ১৪ এপ্রিল, মঙ্গলবার | ১ দিন |
| মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা | ১ মে, শুক্রবার | ১ দিন |
| পবিত্র ঈদুল আজহা | ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ মে (মঙ্গলবার থেকে রোববার) | ৬ দিন |
| পবিত্র আশুরা | ২৬ জুন, শুক্রবার | ১ দিন |
| ব্যাংক হলিডে (অর্ধবছরের হিসাব সমাপ্তি) | ১ জুলাই, বুধবার | ১ দিন |
| জুলাই গণঅভ্যুত্থান দিবস | ৫ আগস্ট, বুধবার | ১ দিন |
| পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | ২৬ আগস্ট, বুধবার | ১ দিন |
| শুভ জন্মাষ্টমী | ৪ সেপ্টেম্বর, শুক্রবার | ১ দিন |
| দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী) | ২০ ও ২১ অক্টোবর, মঙ্গলবার ও বুধবার | ২ দিন |
| বিজয় দিবস | ১৬ ডিসেম্বর, বুধবার | ১ দিন |
| বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) | ২৫ ডিসেম্বর, শুক্রবার | ১ দিন |
| ব্যাংক হলিডে (বছর শেষের হিসাব সমাপ্তি) | ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার | ১ দিন |
চাঁদের ওপর নির্ভরশীলতা কি?
- ধর্মীয় উৎসবগুলোর (যেমন: শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরা, মিলাদুন্নবী ইত্যাদি) ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে।
ব্যাংক হলিডে কী?
- প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এই দিনগুলোতে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ সম্পন্ন করা হয়, যার কারণে সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকের লেনদেন বন্ধ থাকে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (DOS) সার্কুলার।
আরো জানুনঃ ডাচ বাংলা ব্যাংক চালু ও বন্ধের দিনের নাম তালিকা.
ব্যাংক বন্ধের তালিকা ছবিঃ
নিম্নে সরকার ঘোষিত ২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা ইমেজ আকারে দেয়া হলো-
ব্যাংক কবে খোলা থাকে?
- শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে বাকি সকল দিন ব্যাংক খোলা থাকে। অর্থাৎ বাংলাদেশের সকল ব্যাংক শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে মোট পাঁচ দিন খোলা থাকে। আপনারা শুক্রবার এবং শনিবার ছাড়া বাকি পাঁচ দিনের মধ্যে ব্যাংক সম্পর্কিত সকল কার্যক্রম করতে পারবেন।
আগামীকাল কি ব্যাংক খোলা থাকবে?
- আগামীকাল যদি শুক্রবার অথবা শনিবার হয় তাহলে ব্যাংক বন্ধ থাকবে। অন্যান্য দিন ব্যাংক খোলা থাকবে। কিন্তু আগামীকাল যদি সরকারি ছুটি থাকে তাহলে ব্যাংক খোলা থাকবেনা। এছাড়াও, আগামীকাল ব্যাংক খোলা থাকবে কিনা সেটা জানার জন্য উপরের ব্যাংক ছুটির তালিকা দেখে তারিখ মিলিয়ে নিন। যদি ব্যাংক ছুটির তালিকা থেকে আগামীকালের তারিখে দেখেন ব্যাংক বন্ধ নয় তাহলে আগামীকাল ব্যাংক খোলা থাকবে।
আগামীকাল কি ব্যাংক বন্ধ থাকবে?
- আগামীকাল ব্যাংক বন্ধ থাকবে কিনা উপরের ব্যাংক বন্ধের তালিকা দেখে মিলিয়ে নিন। যদি উপরে দেওয়া ব্যাংক বন্ধের তালিকায় আগামীকালের তারিখ দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন আগামী কাল ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার হয় এবং ব্যাংক বন্ধের তালিকায় আগামীকালের তারিখ থাকে তাহলে আগামীকাল ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংক কি বন্ধের দিন খোলা থাকতে পারে?
- অনেকের মনে প্রশ্ন থাকে ব্যাংক বন্ধের দিন খোলা থাকতে পারে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, বিভিন্ন কারণে বন্ধের দিনেও ব্যাংক খোলা থাকতে পারে। যদি বিশেষ কোনো কার্যক্রম থাকে এবং সরকার থেকে কোনো বিষয়ে ব্যাংক খোলা রাখতে বলা হয় তাহলে বন্ধের দিনেও ব্যাংক খোলা থাকতে পারে।
ব্যাংক কি বন্ধের পরিসীমা বাড়তে পারে?
- অনেকেই জানতে চান শুক্রবার এবং শনিবার ছাড়াও অন্যান্য দিন ব্যাংক বন্ধ থাকতে পারে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, ব্যাংক সাধারণ বন্ধের দিন ছাড়াও যে দিনগুলোতে খোলা থাকে বিশেষ প্রয়োজনে সেই দিনগুলোতেও ব্যাংক বন্ধ থাকতে পারে। যেমন বিশেষ কোনো কার্যক্রম থাকলে অথবা সরকার থেকে যদি বিশেষ কোনো দিন ব্যাংক বন্ধ রাখতে বলা হয় তাহলে সেই দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকতে পারে। তবে যদি বিশেষ কোনো কারণে ব্যাংক বন্ধ থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দিবে। ব্যাংক গ্রাহকরা সেই নোটিশ দেখার মাধ্যমে জানতে পারবেন কি কারনে ব্যাংক বন্ধ রাখা হয়েছে।
আরো জানুনঃ বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম.
শেষ কথাঃ
একজন ব্যাংক ব্যবহারকারীর ব্যাংক খোলা ও বন্ধের দিন সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে আপনারা বাংলাদেশ ব্যাংক বন্ধ এবং খোলার তারিখ ও সময় জানতে পেরেছেন। আপনারা উপরে দেয়া ব্যাংক ছুটির তালিকা জেনে ব্যাংক কোন দিন খোলা ও বন্ধ থাকবে জানতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা ব্যাংক আজ ও আগামীকাল খোলা নাকি বন্ধ সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

